×

সরকার

মাঠ পর্যায় থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:০৮ পিএম

মাঠ পর্যায় থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের (সেনা, বিমান ও নৌবাহিনী) পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে একটি নির্বাচিত ও রাজনৈতিক সরকার ক্ষমতায় রয়েছে। পাশাপাশি পুলিশ বাহিনীর কার্যক্রমও এখন আগের তুলনায় আরো গতিশীল হয়েছে। এসব কারণে মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা কমে এসেছে। তাই পর্যায়ক্রমে সেনা সদস্যদের প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে তিনি জানান, কোন প্রক্রিয়ায় এবং কীভাবে তাদের ফিরিয়ে নেওয়া হবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে।

আরো পড়ুন : ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

এছাড়া পাথর উত্তোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সিলেট, সুনামগঞ্জসহ ওই অঞ্চলে পাথর উত্তোলন ও সংরক্ষণ নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে গঠিত ওই কমিটিতে বিশেষজ্ঞরাও থাকবেন। তারা নির্ধারণ করবেন কোন এলাকা থেকে কত গভীরতায় এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা হবে, পাশাপাশি পরিবেশ রক্ষা করে কীভাবে তা সংরক্ষণ করা যায়—সব বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App