×

জাতীয়

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ শনিবার ছবিটি প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া গেছে।

ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানালেন দীনেশ ত্রিবেদী

জাতিসংঘের ৮১ তম অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন মেলানিয়া ট্রাম্প। সেখানে তিনি বিশ্বব্যাপী শিশুদের কল্যাণে তাঁর উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উন্মোচন করেন। অন্য দেশের ফার্স্ট লেডিদেরও এ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটি ছিল তাঁর প্রথম ভাষণ। সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম, জানুয়ারিতে নতুন বই

শিক্ষামন্ত্রী প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম, জানুয়ারিতে নতুন বই

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, প্রশ্ন মন্ত্রীর

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, প্রশ্ন মন্ত্রীর

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App