×

সরকার

কাঁঠালের তৈরি শিঙাড়া-সমুচা রপ্তানির আশা প্রাণিসম্পদমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৬ পিএম

কাঁঠালের তৈরি শিঙাড়া-সমুচা রপ্তানির আশা প্রাণিসম্পদমন্ত্রীর

ছবি : সংগৃহীত

দেশে কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা ও কাবাব তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কাঁঠাল থেকে তৈরি এসব খাদ্যপণ্যের পুষ্টিগুণ অনেক বেশি। বিশ্বের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কাঁঠাল নিয়ে এ ধরনের পণ্য উৎপাদনের আগ্রহ দেখিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে ক্ষুদ্র উদ্যোক্তারা ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে যুক্ত হচ্ছেন, যা কৃষিভিত্তিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। চলতি বছর কাঁঠাল রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে চীনের সঙ্গে একটি চুক্তির দিকেও এগোচ্ছে বাংলাদেশ।

আরো পড়ুন : আগামী দিনে ফল হবে বাংলাদেশের শক্তিশালী রফতানি পণ্য

আগামী দিনে ফল রপ্তানির বাজারে বাংলাদেশ আরো শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষি খাতের বরাদ্দ কমেনি, বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। এর পাশাপাশি প্রণোদনা ও উন্নয়ন বাজেটও রয়েছে।

মন্ত্রী বলেন, যারা কৃষি খাতে বরাদ্দ কমেছে বলে দাবি করছেন, তারা হয়তো সঠিক হিসাব বিবেচনা করেননি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App