×

সরকার

রাষ্ট্রপতি

চতুর্মাত্রিক বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম

 চতুর্মাত্রিক বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রোববার (০৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। এই নীতির মধ্য দিয়েই প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে।’

মো. সাহাবুদ্দিন বলেন, ‘জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে ‘বাংলাদেশ নীতি’ ধারণ করা হচ্ছে এবং এর মধ্য দিয়েই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘সেনাবাহিনীর সুনাম আজ আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত। প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডও তার অবিচ্ছেদ্য অংশ।’

তিনি আরো বলেন, ‘প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এখন সাইবার হামলা, এআইয়ের অপব্যবহার এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এসব মোকাবিলায় প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশলের বিকল্প নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

ইউএনও’র বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

ইউএনও’র বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

উঁচু ওভারব্রিজে যাত্রীদের ভোগান্তি, র‌্যাম্প সিঁড়ি নির্মাণের দাবি

আখাউড়া রেলওয়ে স্টেশন উঁচু ওভারব্রিজে যাত্রীদের ভোগান্তি, র‌্যাম্প সিঁড়ি নির্মাণের দাবি

দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App