×

সরকার

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত ৩০ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে  এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। দেশের সব জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা, আসন বিন্যাস, আমন্ত্রণপত্র, আনুষ্ঠানিক চিঠিপত্র এবং অন্যান্য সব প্রটোকলিক কার্যক্রমে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬’ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) কঠোরভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন : ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১৯

এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিভাগটির আশা, এই নির্দেশনা বাস্তবায়িত হলে জেলা পর্যায়ের সব সরকারি অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা ও প্রটোকল যথাযথভাবে পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

অপ্রতিমের মা আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App