×

সরকার

সমুদ্রের সম্পদ ব্যবস্থাপনায় নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

সমুদ্রের সম্পদ ব্যবস্থাপনায় নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, উৎপাদন বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সাক্ষাতে এ খাতের গবেষণা, প্রযুক্তি বিনিময় ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎস্য আহরণ, গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে।

নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বাংলাদেশের মৎস্য খাতের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে উভয় দেশ মৎস্য খাতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে কাজের ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব মো:  দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসি  ঢাকার অর্থনৈতিক বিষয়াবলি ও বাণিজ্য উপদেষ্টা সৈয়দ মুন্তাসির বায়জিদ, অ্যাজাইল রিসোর্সেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা  কুমরুজ্জামান খান সোহেল, গ্যালান্স বাংলাদেশের প্রতিনিধি মো: মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

ছেলেকে চুরির অপবাদ দিয়ে বাবাকে হাত-পা বেঁধে নির্যাতন, বিচার দাবি

ছেলেকে চুরির অপবাদ দিয়ে বাবাকে হাত-পা বেঁধে নির্যাতন, বিচার দাবি

৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App