×

সরকার

পর্যটনমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে গুরুত্ব আরোপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে গুরুত্ব আরোপ

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তাঁর নিজ অফিসকক্ষে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার সকাল ১০ টায় এই সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নে এয়ারবাস ক্রয় প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে উড়োজাহাজ স্বল্পতা রয়েছে। যেকোনো ক্রয় প্রক্রিয়াই স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখেই সম্পন্ন করা হবে। তবে জরুরি ভিত্তিতে বিমানের বহরে উড়োজাহাজ যুক্তকরনে পদক্ষেপ নেয়া হচ্ছে। হাই লেভেল নেগোশিয়েশন কমিটির সুপারিশের আলোকেই সরকার উড়োজাহাজ ক্রয় করবে।  

মন্ত্রী আরো বলেন, ২০১৭ সালে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের উপর High Risk Cargo & Mail (HRCM) আরোপ করে। ফলে কার্গো হ্যান্ডলিংয়ে সময় এবং খরচ উভয়ই বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসেই এই স্ট্যাটাস প্রত্যাহারে উদ্যোগ গ্রহণ করেছে। বিমানবন্দরে প্রয়োজন অনুযায়ী Explosive Detection System (EDS) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি সম্পন্ন হওয়া অডিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী বিমানবন্দর সন্তোষজনক রেটিং অর্জন করেছে। তাই সরকার চায়, ইউরোপিয়ান ইউনিয়ন HRCM স্ট্যাটাস প্রত্যাহারে উদ্যোগ গ্রহণ করুক।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের হসপিটালিটি খাতের বিকাশে যুক্তরাজ্যের বিনিয়োগকারীগণ আগ্রহী। এ ছাড়া বাংলাদেশ সরকারের এভিয়েশন হাব প্রতিষ্ঠার অগ্রযাত্রায় যুক্তরাজ্য সহযোগিতা করতে প্রস্তুত। এসময় থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে Menzies Aviation এর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কাজ করার আগ্রহের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ. লীগের যেসব নেতার সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

আ. লীগের যেসব নেতার সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

কাদেরসহ ৫ জনের সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

কাদেরসহ ৫ জনের সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

দেশে ফিরলেন ১৬৮ প্রবাসী

দেশে ফিরলেন ১৬৮ প্রবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App