×

সরকার

স্বাস্থ্যমন্ত্রী

আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণ সামগ্রি বিতরণ শুরু

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণ সামগ্রি বিতরণ শুরু

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সে লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অনান্য সামগ্রি বিতরণ শুরু করা হবে। নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ঔষধ, মেশিন আনা হচ্ছে। কেউ দালালের খপ্পরে পরে মায়েদের সিজারের দিকে নিয়ে যাবেন না। আগামী শনিবার থেকে পূণরায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। যারা টিকা নেন নাই সবাই গিয়ে বাচ্চাদের টিকা নেয়াবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী। এসময় বিভিন্ন স্কুলে ক্রিয়া সামগ্রিক বিতরণ করেন তিনি।

তিনি আরো বলেন, বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে। ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে। আর রাজাকারা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। তাই আপনাদের সাবধান থাকতে হবে। আওয়ামীলীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাস কুপও খনন করে নাই। আমরা বিদেশি কোম্পানির সাথে যুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরের গ্যাস কুপ খনন করবো। যাতে করে আমরা আরো বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাছাড়া জ্বালানি সংকটে নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে আমাদের সকল সেক্টরের বিল্ডিংয়ের ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থায় আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা কারো উপর নির্ভর করতে চাই না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ যৌন ওষুধ তৈরি, কারাগারে এনসিপি নেতা

অবৈধ যৌন ওষুধ তৈরি, কারাগারে এনসিপি নেতা

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৮ জনের

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৮ জনের

নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, অন্যদিকে শিশুধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, অন্যদিকে শিশুধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

সনদ নয়, দক্ষতাই হবে কর্মসংস্থানের চাবিকাঠি

শ্রমমন্ত্রী সনদ নয়, দক্ষতাই হবে কর্মসংস্থানের চাবিকাঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App