×

স্বাস্থ্য

হাসপাতালে বছরের সর্বোচ্চ ৮২০ ডেঙ্গু রোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম

দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৮২০ ডেঙ্গু রোগী। চলতি বছর একদিনে যা সর্বোচ্চ ভর্তির রেকর্ড।

এর আগে গত ৪ জুলাই একদিনে সর্বোচ্চ ৬৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। একই সময়ে ডেঙ্গুতে দুজনের মৃত্যুর খবর এসেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (৭ জুলাই) সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬০৩ জন ও ঢাকার বাইরের ২১৭ জন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ১১৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৪ জন। ঢাকার বাইরের সব হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫৪৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৫৪৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ হাজার ৭৫০ জন ও ঢাকার বাইরের ২ হাজার ৭৯৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App