×

স্বাস্থ্য

বিএসএমএমইউ উপাচার্য

কিডনি রোগ ভবিষ্যতে মহামারি আকার ধারণ করতে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৩:২৩ পিএম

কিডনি রোগ ভবিষ্যতে মহামারি আকার ধারণ করতে পারে

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, সারাবিশ্বের মতো দেশেও আশঙ্কাজনক হারে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেছেন, বাংলাদেশে ১০ বছর আগে কিডনি রোগীর সংখ্যা ছিল ৮০ লাখ থেকে ১ কোটি যা বর্তমানে বৃদ্ধি পেয়ে প্রায় ২ কোটিতে দাঁড়িয়েছে। এমনকি এই বৃদ্ধির হার এতই ব্যাপক যে, অদূর ভবিষ্যতে এটা মহামারির আকার ধারণ করতে পারে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হলে কিডনি বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কার কথা জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় ২.৫ কোটি রয়েছে। এদের মধ্যে আকস্মিক কিডনি রোগীর সংখ্যা ২৫-৩০ হাজার (প্রতি বছর), আর দীর্ঘস্থায়ী কিডনি রোগীর সংখ্যা ৩৫-৪০ হাজার (প্রতি বছর)। এতো সংখ্যক রোগীর বিপরীতে বাংলাদেশে কিডনি রোগের চিকিৎসক রয়েছে মাত্র ৩০০ জন।

আরো পড়ুন: আজ বিশ্ব কিডনি দিবস

অনুষ্ঠানে জানানো হয়, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দুইটি কিডনির প্রতিটিতে প্রায় ১০-১২ লাখ ফিল্টার রয়েছে। মানুষ জন্মগ্রহণ করার ছয় সপ্তাহের মধ্যেই কিডনির ফিল্টার মেমব্রেন পুরোপুরি তৈরি হয়ে যায়। অর্থাৎ কিডনি পুরোদমে কাজ শুরু করতে পারে এবং প্রতি ২৪ ঘণ্টায় ২০০ লিটার রক্ত পরিশোধিত করে। এই পরিশোধিত রক্তের মধ্যে ১-৩ লিটার শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়া হয়। সুতরাং কোনো কারণবশত যদি এ ধরনের ফিল্টার বাঁধাপ্রাপ্ত হয়, তখন আকস্মিক বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ হতে পারে।

বাংলাদেশে তিন হাজার প্রাপ্তবয়স্ক লোকের ওপর এক সমীক্ষা চালিয়ে দেখা গেছে, প্রায় শতকরা ১৮ শতাংশ মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। যুক্তরাষ্ট্রে ১১ শতাংশ, অস্ট্রেলিয়ায় ১৬ শতাংশ ও আইসল্যান্ডে ১০ শতাংশ মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. তৌহিদ, কিডনি বিভাগের অধ্যাপক ডা. এএইচ এম হামিদ আহমেদ, অধ্যাপক ডা. কেবিএম হাদিউজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. ওমর ফারুকসহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App