×

স্বাস্থ্য

১৬ বছরের বৈষম্য নিয়ে যে মন্তব্য করলেন স্বাস্থ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৯:৫৭ পিএম

১৬ বছরের বৈষম্য নিয়ে যে মন্তব্য করলেন স্বাস্থ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ১৬ বছরে দেশের প্রত্যেকটি সেক্টরে বৈষম্য হয়েছে। তিনি বলেন, এতদিনের বৈষম্য ১৬ দিনে দূর করা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারকে সহায়তা করুন। যেন আমরা স্বাস্থ্যখাতসহ বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও দুর্নীতি দমন করতে পারি।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৩টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি (বাপি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এ কথা বলেন।

আরো পড়ুন: কোটা আন্দোলনে কত নিহত, জানালো এইচআরএসএস

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার যথাযথ চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ছাত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। চিকিৎসায় আহতদের সবার যথাযথ চিকিৎসা নিশ্চিত করাসহ যাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো প্রয়োজন সেটা আমরা করব। আহত ছাত্র-জনতার চিকিৎসার দায়িত্ব সরকারের এবং যারা নিহত হয়েছেন তাদের দায়দায়িত্বও সরকার নেবে।

সভার শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বাপি) সভাপতি আব্দুল মুক্তাদির, মহাসচিব এসএম শফিউজ্জামান, বিভিন্ন ওষুধ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের রোদে কী ভিটামিন ডি থাকে?

দুপুরের রোদে কী ভিটামিন ডি থাকে?

ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

গভর্নর ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সেই ভুল আর করা চলবে না

শামা ওবায়েদ সেই ভুল আর করা চলবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App