×

স্বাস্থ্য

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন এফ এম সিদ্দিকী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন এফ এম সিদ্দিকী

ছবি : সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। নতুন দায়িত্বে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও চিকিৎসা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সোমবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)-এর ১২ ধারা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিম্নলিখিত শর্তে নিয়োগ প্রদান করা হয়েছে।

শর্ত অনুযায়ী, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ভিসি হিসেবে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিযুক্ত থাকবেন। তিনি তার পদে বেতন, ভাতাদি এবং অন্যান্য সুবিধাসহ উপাচার্যের সব সুবিধা ভোগ করবেন। উপাচার্য হিসেবে তিনি ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’ এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App