×

স্বাস্থ্য

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো সাড়ে ৩০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো সাড়ে ৩০০

ছবি : সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (৯ মে) প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি ছয়জন হামের উপসর্গে আক্রান্ত ছিল।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ৯৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৪৮৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ২৯১ শিশু। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৬১ শিশুর। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।

একই সময়ে দেশে ৪৭ হাজার ৬৫৬ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৩ হাজার ৬৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App