×

স্বাস্থ্য

নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক হলেন অধ্যাপক নুরুজ্জামান খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:২৬ এএম

নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক হলেন অধ্যাপক নুরুজ্জামান খান

ছবি : সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সার্জারি অ্যান্ড হসপিটালের (নিনস) পরিচালক হিসেবে অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু) নিয়োগ পেয়েছেন। শনিবার (১৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের ‘পরিচালক কাম অধ্যাপক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

অধ্যাপক নুরুজ্জামান খান চিকিৎসকদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলর কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সদস্যসচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

নুরুজ্জামান খান কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরে তিনি চিকিৎসা পেশায় যোগ দিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৯৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে তিনি নিউরোসার্জারিতে সর্বোচ্চ ডিগ্রি (এমএস) সম্পন্ন করেন। এছাড়া তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিভিন্ন হাসপাতালে ফেলোশিপ ট্রেনিং গ্রহণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

শাবনূরের রহস্যময় বার্তা ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

বাস-ট্রাক সংঘর্ষ তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App