×

স্বাস্থ্য

সারাদেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম

সারাদেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৯

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে নতুন করে ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রাজশাহী বিভাগে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমাকে থামাতে হলে খুন করতে হবে’

মমতা ‘আমাকে থামাতে হলে খুন করতে হবে’

সীমান্তে পৃথক অভিযানে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করলো বিজিবি

সীমান্তে পৃথক অভিযানে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করলো বিজিবি

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২

দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App