×

স্বাস্থ্য

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত

দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্গত মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সাত দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনায় একটি জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (প্রশাসন), সব বিভাগীয় পরিচালক এবং দেশের সব জেলার সিভিল সার্জন সভায় উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো-

১. বন্যাকবলিত প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একজন করে ফোকাল পারসন নিয়োগ করতে হবে।

২. ফোকাল পারসনকে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের কাছে তার মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।

৩. দুর্গত মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল নিয়ে বন্যাকবলিত প্রতিটি উপজেলা ও জেলায় পর্যাপ্ত সংখ্যক মেডিকেল টিম গঠন করতে হবে।

৪. বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিং ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করতে হবে। এ ছাড়া রোববার (১২ জুলাই) বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় নেওয়া পদক্ষেপ তুলে ধরে জরুরি প্রেস ব্রিফিং আয়োজন করতে হবে।

৫. বন্যাকবলিত উপজেলাগুলোতে জরুরি ওষুধ, ওআরএস, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করতে হবে।

৬. সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টি-স্নেক ভেনম সংরক্ষণ করতে হবে। প্রয়োজন হলে পার্শ্ববর্তী স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সরবরাহ নিশ্চিত করতে হবে।

৭. গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে সরকারি ব্যবস্থাপনায় প্রসূতিদের হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে বন্যাকবলিত উপজেলা ও জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে ছুটি বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সোনারগাঁওয়ের বি.আর বিলকিস

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সোনারগাঁওয়ের বি.আর বিলকিস

ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫

ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫

বিদ্যুৎ-উপকেন্দ্রে আগুন, সরবরাহে বিঘ্ন রাজধানীর বিভিন্ন এলাকায়

বিদ্যুৎ-উপকেন্দ্রে আগুন, সরবরাহে বিঘ্ন রাজধানীর বিভিন্ন এলাকায়

১৫০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গেল হাতি, তারপর...

১৫০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গেল হাতি, তারপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App