×

স্বাস্থ্য

হাম ও উপসর্গে দেশে আরো ৫ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

হাম ও উপসর্গে দেশে আরো ৫ শিশুর মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। 

আজ বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। অন্যদিকে, রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে ক্লিনিক সিলগালা

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৮৬ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৪১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট এক লাখ ৩৯ হাজার ১২৫ জনের শরীরে হামের উপসর্গ এবং ১৭ হাজার ৪৬৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট এক লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৮২৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে’

‘প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে’

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App