×

রাজশাহী

গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে ক্লিনিক সিলগালা

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে ক্লিনিক সিলগালা

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ এ অভিযান পরিচালনা করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার। এ সময় রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্লিনিকটির বিরুদ্ধে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও নথি যাচাই-বাছাই করা হয়। এ সময় অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কর্মকর্তাদের উপস্থিতিতে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।

আরও পড়ুন: শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবৈধ, অননুমোদিত ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তারা আরও জানান, স্বাস্থ্যসেবার নামে কোনো প্রতিষ্ঠান নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করলে অভিযোগের ভিত্তিতে সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর কাছে আবরার ফাহাদের নামে সেতু ও হল চাইল পরিবার

প্রধানমন্ত্রীর কাছে আবরার ফাহাদের নামে সেতু ও হল চাইল পরিবার

‘প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে’

‘প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে’

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App