×

স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

ফাইল ছবি

ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৩ জন ভর্তি হয়েছেন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০১ জন।

এ ছাড়া বরিশালে ২১৬ জন, চট্টগ্রামে ২৭২, খুলনায় ৩০৬, ময়মনসিংহে ৯৮, রাজশাহীতে ১০৫, রংপুরে ৬৬ এবং সিলেটে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৮৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৩৩৫ জন।

বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই মাসে ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

 জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে? যে সময়ে থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক

জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে? যে সময়ে থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক

এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে ‘পিচ্চি রাজা’, পরে সাজানো হয় পালানোর নাটক

এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে ‘পিচ্চি রাজা’, পরে সাজানো হয় পালানোর নাটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App