×

স্বাস্থ্য

আরও ৩ বছর বার্ন ইউনিটের দায়িত্বে সামন্ত লাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০৬:০৩ পিএম

আরও ৩ বছর বার্ন ইউনিটের দায়িত্বে সামন্ত লাল

ডা. সামন্ত লাল সেন। ফাইল ছবি

আরও তিন বছরের জন্য মেয়াদ বাড়ানো হলো বার্ন ইউনিটের সমন্বয়ের দায়িত্বে থাকা ডা. সামন্ত লাল সেনের মেয়াদ। দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে থাকা বার্ন ইউনিটগুলোকে শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য পুন:রায় এ দায়িত্বে তাকে বহাল রেখেছে সরকার।

মঙ্গলবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার চুক্তির মেয়াদ আরও ৩ বছরের জন্য বাড়ানো হয়েছে উল্লেখ করে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগের চুক্তিনুসারে একই ধারাবাহিকতায় এবং একই শর্তে ৫ এপ্রিল বা তার যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।

মূলত ২০১৫ সালের ৩ এপ্রিল বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে ডা. সামন্ত লালকে চুক্তিতে নিয়োগ দেয় সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App