×

ইতিহাস ও ঐতিহ্য

ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

ইতিহাস শুধুই অতীতের কথা বলে না; এটি এক প্রজন্মের চেতনা ও প্রেরণার দিকনির্দেশক, যা প্রতিটি নতুন দিনের পথ দেখায়। আজকের দিনটিও ইতিহাসের পাতায় অনন্য এক অধ্যায়। এই বিশেষ দিনটিতে একদিকে যেমন জন্ম নিয়েছেন কালজয়ী সব গুণী মনীষী, অন্যদিকে ঘটেছিল পুরো পৃথিবীকে নাড়া দেওয়া বহু আলোচিত ঐতিহাসিক ঘটনা।

বুধবার (২৯ জুলাই)  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।

ঘটনাবলী

১৫৬৭ - রাজা ষষ্ঠ জেমস স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৫৮৮ - ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এ্যাংলো-স্প্যানিশ যুদ্ধে ফ্রান্সের গ্রেভলাইনস সমুদ্র তীরে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত ও ধ্বংস করে।

১৮৫১ - অ্যানেবেল দ্য গ্যাসপ্যারিস ১৫ ইউনোমিয়া অ্যাস্টরয়েড আবিষ্কার করেন।

১৮৫৮ - যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত।

১৮৭৬ - ডা মহেন্দ্রলাল সরকার উচ্চ শিক্ষার জাতীয় প্রতিষ্ঠান ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স কলকাতায় প্রতিষ্ঠা করেন।

১৮৭৭ - সাহিত্য, বিজ্ঞান,দর্শন বিষয়ে মাসিক পত্রিকা ভারতী প্রথম প্রকাশিত হয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায়।

১৮৯৯ - যুদ্ধ ও যুদ্ধপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন স্বাক্ষরিত হয়।

১৯১১ - কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ইষ্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে হারিয়ে প্রথম আইএফএ শিল্ড লাভ করে।

১৯২১ - এডলফ হিটলার জার্মানির জাতীয় সমাজতান্ত্রিক ওয়ার্কার্স পার্টির নেতা নির্বাচিত হোন।

১৯৪১ - নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে নিজের বাড়ি (জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে) চলে যান‌।

১৯৫৭ - আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়।

১৯৫৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্‌স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা নাসা প্রতিষ্ঠিত হয়।

১৯৬২ - কলকাতায় বেঙ্গল মিউজিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির।

১৯৮৭ - ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী ইংলিশ চ্যানেলের নিচে সুরঙ্গপথ (ইউরোটানেল) নির্মাণের চুক্তি স্বাক্ষর করেন।

২০০৫ - জ্যোর্তিবিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন।

২০১৮ - বাংলাদেশের ঢাকাতে জাবালে নূর পরিবহনের বাস দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী ও আহত ৯ জন।

জন্ম

৮৬৯ - মুহম্মদ আল-মাহদী, মুসলমানদের দ্বাদশী শিয়া ইমাম।

১৮৪১ - অঁরি ফেয়ল, ফরাসি খনি প্রকৌশলী ও খনির পরিচালক।

১৮৪৩ - ইয়োহানেস শ্মি‌ট‌, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৬৯ - বুথ টার্কিংটন, মার্কিন ঔপন্যাসিক ও নাট্যকার।

১৮৮৩ - বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক।

১৮৮৮ - দীনেশরঞ্জন দাশ, বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক ।

১৮৯২ - উইলিয়াম পাওয়েল, মার্কিন অভিনেতা।

১৯০৪ - জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা, ভারতীয় শিল্পপতি।

১৯০৫ - দগ হামারহোল্ড, সুয়েডীয় কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক।

১৯৩৫ - সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশী অভিনেতা, ও আবৃত্তিকার।

১৯৫১ - রেজাউল বারী ডিনা, বাংলাদেশী রাজনীতিবিদ।

১৯৫৩ - অনুপ জালোটা ভজন ও গজলের খ্যাতিমান ভারতীয় গায়ক।

১৯৫৯ - সঞ্জয় দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

মৃত্যু

২৩৮ - বালবিনাস, রোমান সম্রাট।

২৩৮ - পুপিয়েনাস, রোমান সম্রাট।

১০৯৯ - পোপ দ্বিতীয় আরবান।

১১০৮ - ফরাসী রাজা প্রথম ফিলিপ।

১৮৯০ - ভিনসেন্ট ভ্যান গখ, ওলন্দাজ চিত্রকর।

১৮৯১ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।

১৯১৩ - টোবিয়াস অ্যাসার, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৬২ - রোনাল্ড ফিশার, বিখ্যাত পরিসংখ্যানবিদ।

১৯৬৯ - আন্দলিব সাদানী, ফার্সি ও উর্দু ভাষার কবি, গল্পকার, গবেষক এবং সমালোচক।

১৯৮৩ - রেমন্ড ম্যাসি, কানাডীয়-মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৮৩ - লুইস বুনুয়েল, স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও সুরিয়ালিস্ট আন্দোলনের নেতা।

১৯৯৪ - ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৯৬ - অরুণা আসফ আলী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী।

১৯৯৬ - মার্সেল পল শোয়োতজেনবার্গার, ফরাসী গণিতবিদ।

১৯৯৮ - জেরোম রবিন্স, মার্কিন পরিচালক, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও মঞ্চ প্রযোজক।

২০০৪ - প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী।

২০১৮ - রমাপদ চৌধুরী, বাঙালি ঔপন্যাসিক এবং গল্পকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

সাগরে ৩৬ দিন ভেসে থাকা বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা

সাগরে ৩৬ দিন ভেসে থাকা বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা

বিসিবির গুরুত্বপূর্ণ  বোর্ড সভা আজ

বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App