×

ইতিহাস ও ঐতিহ্য

ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

ইতিহাস কেবল অতীতের গল্প বলে না, এটি প্রজন্ম থেকে প্রজন্মে চেতনা ও অনুপ্রেরণার দিকনির্দেশক হিসেবে কাজ করে। আজকের দিনটিও ইতিহাসের পাতায় এক অনন্য অধ্যায়। একাধারে যেমন বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিন, তেমনই জন্ম দিয়েছেন কালজয়ী সব মনীষীদের।

বুধবার (৫ আগস্ট)  ২১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই সফর, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া  উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।

ঘটনাবলী

১৭৭৫ - মিথ্যা অভিযোগে ঐতিহাসিক ‘আইনি হত্যা’-য় মহারাজ নন্দকুমার কে ফাঁসি দেওয়া হয়।

১৮৮২ - কলকাতার বাদুড়বাগানে বিদ্যাসাগরের বাড়িতে বিকাল চারটায় শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ ও তাদের মধ্যে স্মরণীয় কথাবার্তা হয়।

১৮৯২ - ‘দি ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ফাইন আর্টস ও ন্যাশনাল আর্ট গ্যালারি’ প্রতিষ্ঠিত হয়।

১৯০৫ - বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।

১৯১৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থা প্রবর্তিত হয়।

১৯২২ - জার্মানি ত্যাগ করে আইনস্টানের আমেরিকায় আশ্রয় গ্রহণ।

১৯২৪ - তুরস্কে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়।

১৯৪৭ - পূর্ববঙ্গ পার্লামেন্টারি দলের নেতা নির্বাচনে খাজা নাজিমুদ্দিনের কাছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরাজয়।

১৯৪৯ - দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে ছয় হাজার মানুষ নিহত হয়।

১৯৬০ - আফ্রিকার দেশ বুরকিনা ফাসো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬২ - নেলসন ম্যান্ডেলা কারাগারে অন্তরিন হন। ১৯৯০ সাল পর্যন্ত তাঁকে জেলখানায় কাটাতে হয়।

১৯৬৩ - ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৪ - উত্তর ভিয়েতনামের টমকিন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমাবর্ষণ করে।

১৯৬৫ - পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৭৭ - ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী আমির আব্বাস হোয়াইদাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়।

১৯৭৮ - ভারতের কলকাতায় অহীন্দ্র মঞ্চ স্থাপিত হয়।

১৯৮৪ - বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বিমান দুর্ঘটনায় বাংলাদেশের প্রথম নারী বৈমানিক সৈয়দা কানিজ ফাতেমা রোকসানাসহ ৪৯জন মারা যায়।

২০০১ - মোঃ ইব্রাহীম ঢাকায় জন্মগ্রহণ করেন।

২০০২ - স্যার মাইকেল সোমারে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বাচিত।

২০০৩ - ইন্দোনেশিয়ার ম্যারিয়ট হোটেলে ভয়াবহ গাড়িবোমা হামলা হয়।

২০১৯ - ভারত সরকার সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ ও সংলগ্ন অনুচ্ছেদ ৩৫এ বাতিল ঘোষণা করে। সেই সাথে জম্মু ও কাশ্মীর রাজ্য বিভক্ত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল গঠন ঘোষণা করে।

২০২৪ - প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ।

জন্ম

১৮০২ - নিল্‌স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ।

১৮৫০ - গি দ্য মোপাসঁ, একজন বিখ্যাত ফরাসি কবি গল্পকার ও ঔপন্যাসিক।

১৮৮৯ - কমরেড মুজফ্‌ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা।

১৯০৪ - অতুল সুর, বিশিষ্ট ইতিহাসবিদ,নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ,লেখক ও কলকাতা বিশেষজ্ঞ।

১৯০৬ - জন হিউস্টন, আইরিশ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা।

১৯৩০ - নীল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী, প্রথম মানুষ যিনি চাঁদে অবতরণ করেন।

১৯৩১ - গীতা দে,ভারতীয় বাঙালি চলচ্চিত্র, থিয়েটার অভিনেত্রী।

১৯৪০ - অনুপম সেন - প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সমাজবিজ্ঞানী এবং একুশে পদক বিজয়ী।

১৯৪২ - কেয়া চক্রবর্তী, ভারতীয় বাঙালি মঞ্চশিল্পী।

১৯৪৪ - মহাদেব সাহা, বাংলাদেশী কবি।

১৯৪৯ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল

১৯৬৮ - মারীন ল্য পেন, ফরাসি রাজনীতিবিদ।

১৯৭৫ - কাজল, ভারতীয় অভিনেত্রী।

১৯৯১ - সোহাগ গাজী, বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু

১৭৭৫ - মহারাজা নন্দকুমার, ব্রিটিশ ভারতে কর কর্মকর্তা।

১৮৯৫ - সমাজতন্ত্র ও মার্কসবাদের অন্যতম প্রবক্তা ফ্রেডরিখ এঙ্গেলস।

১৯৩২ - অতুল সেন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

১৯৬২ - মেরিলিন মনরো,বিংশ শতাব্দীর একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী, যৌন আবেদক ও পপ আইকন ছিলেন।

১৯৭৫ - কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফর।

১৯৮৪ - সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা, বিমান দুর্ঘটনায় বাংলাদেশের প্রথম নারী বৈমানিক।

১৯৮৭ - ইরানের বিমান বাহিনীর পাইলট মেজর জেনারেল আব্বাস বাবায়ী ইরাকের আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় মারা যান।

২০০০ -

লালা অমরনাথ, ভারতীয় ক্রিকেটার।

আলেক গিনেজ, ইংরেজ অভিনেতা।

২০২৫ - বাসন্তী চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্টে উপলক্ষে দেশজুড়ে কড়া নিরাপত্তা

৫ আগস্টে উপলক্ষে দেশজুড়ে কড়া নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যে বার্তা দিলেন ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যে বার্তা দিলেন ড. ইউনূস

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App