×

জাতীয়

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করার চেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করার চেষ্টা

ছবি : সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে অধিদপ্তর ঘেরাওয়ের চেষ্টা করেছেন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। 

রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে রাজধানীর মতিঝিলে অধিদপ্তরের কার্যালয়ের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। পরে তাঁরা সড়কে অবস্থান নেন।

জাতীয় যুবশক্তির নেতাকর্মীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি চক্র প্রত্যেক চাকরিপ্রার্থীর কাছ থেকে ২৬ লাখ টাকার বেশি নিয়েছে। তাঁরা আরও দাবি করেন, মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের কোটায় নিয়োগ দেওয়া হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি দ্রুত আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। তাঁদের অভিযোগ, কোটার মাধ্যমে মন্ত্রী হওয়া আমিনুল হক এখন নিয়োগেও কোটা পদ্ধতি অনুসরণ করছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুবসমাজের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চলতে থাকলে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে। এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির বিপরীতে সরকার এক কোটি চাঁদাবাজ তৈরি করেছে বলেও অভিযোগ করেন তাঁরা।

১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষা

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ফিন্যান্স অ্যান্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে শনিবার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়লে চাকরিপ্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

 আফগানিস্তানকে ২৪০ রানে থামিয়ে বাংলাদেশের শতরানের লিড

আফগানিস্তানকে ২৪০ রানে থামিয়ে বাংলাদেশের শতরানের লিড

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App