×

ইতিহাস ও ঐতিহ্য

ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

অতীতের গল্প বলার পাশাপাশি ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা ও পথপ্রদর্শকের কাজ করে। ইতিহাসের পাতায় আজকের দিনটিও বেশ তাৎপর্যপূর্ণ। এদিন যেমন ঘটে গেছে বিশ্বের উল্লেখযোগ্য অনেক ঘটনা, তেমনি জন্ম নিয়েছেন বরেণ্য অনেক মনীষী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া  উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।

আরো পড়ুন: জাতিসংঘে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

ঘটনাবলি

২৭৫ – শেষবারের মতো রোমান সিনেট একজন সম্রাট নির্বাচন করে; তারা ৭৫ বছর বয়সী মার্কাস ক্লডিয়াস ট্যাসিটাসকে নির্বাচিত করে।

৭৬২ – মুহাম্মদ আল-নাফস আল-জাকিয়ার নেতৃত্বে আলীয়দের হাসানীয় শাখা আব্বাসীয় খিলাফতের বিরুদ্ধে আলীয় বিদ্রোহ (৭৬২–৬৩) শুরু করে।

১০৬৬ – স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধে নরওয়ের আক্রমণকারী রাজা হ্যারাল্ড হার্ডরাডা ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হ্যারল্ডের কাছে পরাজিত হন।

১২৩৭ – ইংল্যান্ড ও স্কটল্যান্ড তাদের অভিন্ন সীমান্ত নির্ধারণ করে ইয়র্ক চুক্তি স্বাক্ষর করে।

১৩৪০ – ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি করে।

১৩৯৬ – দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।

১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।

১৫১৩ – স্প্যানিশ অভিযাত্রী ভাস্কো নুনিয়েজ দে বালবোয়া প্রশান্ত মহাসাগরে পৌঁছান।

১৫২৪ – বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।

১৫৫৫ – সম্রাট পঞ্চম চার্লস এবং শমালকাল্ডীয় লিগের রাজকুমারদের মধ্যে আউগসবুর্গের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৬৩৯ – আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।

১৬৫৪ – ইংল্যান্ড ও ডেনমার্ক বাণিজ্যচুক্তি করে।

১৬৯০ – আমেরিকায় প্রকাশিত প্রথম সংবাদপত্র পাবলিক অকারেন্সেস বোথ ফরেন অ্যান্ড ডোমেস্টিক প্রথম ও শেষবারের মতো প্রকাশিত হয়।

১৭৬৮ – নেপালের একীকরণ সম্পন্ন হয়।

১৭৭৫ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: কুইবেক আক্রমণের সময় লংগুয়ে-পয়েন্টের যুদ্ধে মন্ট্রিল দখলের চেষ্টার পর ইথান অ্যালেন ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৭৭৫ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: বেনেডিক্ট আর্নল্ডের কুইবেক অভিযান মার্কিন আক্রমণে যোগ দিতে কুইবেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

১৭৮৬ – পেরুর আন্দিজে ওয়াংকাভেলিকার খনি ধসে শতাধিক মানুষ নিহত হয়।

১৭৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস বারোটি সাংবিধানিক সংশোধনী পাস করে, যার মধ্যে দশটি বিল অব রাইটস নামে পরিচিত।

১৭৯০ – চিয়েনলুং সম্রাটের আশিতম জন্মদিন উপলক্ষে চারটি গ্রেট আনহুই দল বেইজিংয়ে আনহুই অপেরা পরিবেশন করে।

১৮০৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।

১৮০৪ – টেটন সিউরা লুইস ও ক্লার্ক অভিযানের নৌকাগুলোকে উজানে যেতে দেওয়ার জন্য টোল হিসেবে একটি নৌকা দাবি করে।

১৮৬৮ – রুশ সাম্রাজ্যের স্টিম ফ্রিগেট আলেকজান্ডার নেভস্কি গ্র্যান্ড ডিউক আলেক্সেই আলেকজান্দ্রোভিচকে বহন করার সময় জাটল্যান্ডের কাছে জাহাজডুবির শিকার হয়।

১৮৯০ – মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সিকোইয়া জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করে।

১৮৯৭ – প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।

১৯০৬ – লিওনার্দো তোরেস কেভেদো স্পেনের বিলবাও আব্রায় টেলিকিনো প্রদর্শন করেন, যেখানে তীর থেকে ২ কিলোমিটার দূর থেকে যাত্রীসহ একটি বৈদ্যুতিক নৌকা নিয়ন্ত্রণ করা হয়, যা আধুনিক বেতার রিমোট কন্ট্রোলের সূচনা হিসেবে বিবেচিত।

১৯১১ – ফরাসি যুদ্ধজাহাজ লিবার্টেতে নষ্ট হয়ে যাওয়া প্রপেল্যান্ট চার্জের বিস্ফোরণে সামনের গোলাবারুদ ভাণ্ডার বিস্ফোরিত হয়ে জাহাজটি ধ্বংস হয়।

১৯১২ – কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।

১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধ: শ্যাম্পেনের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়।

১৯১৭ – কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব নেয়।

১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: জেনারেল এডমন্ড অ্যালেনবির নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনীর সিনাই ও ফিলিস্তিন অভিযানের চূড়ান্ত পর্যায় মেগিডোর যুদ্ধ শেষ হয়।

১৯২৬ – দাস ব্যবসা ও দাসত্ব দমনের জন্য আন্তর্জাতিক ১৯২৬ সালের দাসত্ব কনভেনশন প্রথম স্বাক্ষরিত হয়।

১৯৩৭ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ: চীনের অষ্টম রুট আর্মি পিংশিংগুয়ানের যুদ্ধে একটি ছোট কিন্তু মনোবল বৃদ্ধিকারী বিজয় অর্জন করে।

১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করেছিল, ইহুদি শরণার্থী সে দেশে ঢুকতে পারবে না।

১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটিশ ১ম এয়ারবর্ন ডিভিশনের অবশিষ্ট সৈন্যরা অপারেশন বার্লিনের মাধ্যমে ওস্টারবিক হয়ে আর্নহেম থেকে সরে যায়।

১৯৫৫ – রয়্যাল জর্ডানিয়ান বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ – প্রথম ট্রান্সআটলান্টিক টেলিফোন কেবল ব্যবস্থা টিএটি-১ উদ্বোধন করা হয়।

১৯৫৭ – মার্কিন সেনাবাহিনীর সহায়তায় আরকানসাসের লিটল রকের সেন্ট্রাল হাই স্কুলে জাতিগত সংহতি কার্যকর করা হয়।

১৯৫৯ – সিলনের প্রধানমন্ত্রী এস. ডব্লিউ. আর. ডি. বন্দরনায়েকে বৌদ্ধ ভিক্ষু তালদুয়ে সোমারামার গুলিতে গুরুতর আহত হন এবং পরদিন মারা যান।

১৯৬২ – গণতান্ত্রিক আলজেরিয়া প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় এবং ফেরহাত আব্বাস অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৬২ – আবদুল্লাহ আল-সাল্লাল নব-অভিষিক্ত ইমাম আল-বাদরকে ক্ষমতাচ্যুত করে ইয়েমেনকে প্রজাতন্ত্র ঘোষণা করলে উত্তর ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৬৩ – লর্ড ডেনিং প্রোফিউমো কেলেঙ্কারি নিয়ে যুক্তরাজ্য সরকারের সরকারি প্রতিবেদন প্রকাশ করেন।

১৯৬৪ – পর্তুগালের বিরুদ্ধে মোজাম্বিকের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।

১৯৬৯ – ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।

১৯৭২ – নরওয়েতে গণভোটে কমন মার্কেটে যোগদানের বিপক্ষে ভোট পড়ে।

১৯৭৪ – জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।

১৯৭৪ – ডা. ফ্রাঙ্ক জোব বেসবল খেলোয়াড় টমি জনের ওপর প্রথম আলনার কল্যাটারাল লিগামেন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার করেন।

১৯৭৭ – শিকাগো ম্যারাথন দৌড়ে প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।

১৯৭৮ – পিএসএ ফ্লাইট ১৮২, একটি বোয়িং ৭২৭, একটি সেসনা ১৭২-এর সাথে আকাশে সংঘর্ষে সান ডিয়েগোতে বিধ্বস্ত হয়, এতে ফ্লাইট ১৮২-এর ১৩৫ জন, সেসনার ২ জন এবং মাটিতে ৭ জন নিহত হয়।

১৯৮১ – বেলিজ জাতিসংঘে যোগ দেয়।

১৯৮৩ – ছয়টি হ্যান্ডগানসহ সজ্জিত আটত্রিশজন আইআরএ বন্দী একটি কারাগারের খাবারের লরি ছিনতাই করে মেজ কারাগার থেকে পালিয়ে যায়।

১৯৮৫ – প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সমর্থকদের দ্বারা লারনাকায় ইয়টে ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়।

১৯৮৭ – ফিজির গভর্নর-জেনারেল পেনাইয়া গানিলাউ লেফটেন্যান্ট কর্নেল সিতিভেনি রাবুকার নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।

১৯৯২ – নাসা মার্স অবজারভার উৎক্ষেপণ করে, যা এগারো মাস পর কক্ষপথে প্রবেশের প্রস্তুতির সময় ব্যর্থ হয়।

১৯৯৭ – ইহুদীবাদী ইসরাইলী গুপ্তচর সংস্থা মোসাদ ফিলিস্তিনের সংগ্রামী নেতা খালেদ মাশালকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়।

১৯৯৭ – নাসা মির মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে স্পেস শাটল আটলান্টিস এসটিএস-৮৬ মিশন উৎক্ষেপণ করে।

১৯৯৮ – পাউকএয়ার ফ্লাইট ৪১০১, একটি ব্রিটিশ অ্যারোস্পেস ১৪৬, স্পেনের মেলিলায় মেলিলা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হয়।

২০০৩ – জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল।

২০১৮ – বিল কসবি গুরুতর যৌন নিপীড়নের দায়ে তিন থেকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

জন্ম

১৬২০ -ফ্রাঁসোয়া বার্নিয়ার, পর্যটক।

১৬৪৪ - ওলে রয়মা, ডেনীয় জ্যোতির্বিজ্ঞানী।

১৭৪৪ - দ্বিতীয় ফ্রেডেরিক উইলিয়াম(প্রুশিয়া) রাজা।

১৮৬২ উইলিয়াম মরিস হিউজেস অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী।

১৮৬৬ - টমাস হান্ট মর্গান, মার্কিন বংশগতিবিদ ও ভ্রূনতত্ত্ববিদ।

১৮৮১ - লু শুন, চৈনিক সাহিত্যিক।

১৮৯৭ - উইলিয়াম ফকনার, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সাহিত্যিক।

১৮৯৭ - নোবেলজয়ী [১৯৪৯] মার্কিন কথাসাহিত্যিক উইলিয়াম ফকনার।

১৯০১ - রোবের ব্রেসোঁ, একজন ফরাসি চলচ্চিত্র পরিচালক।

১৯১৬ - দীনদয়াল উপাধ্যায়, একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ডানপন্থী হিন্দুত্ববাদী আরএসএস এর অগ্রদূত।

১৯২০ - সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ এবং বৈমানিক প্রকৌশলী।

১৯২৫ - স্যামসন এইচ চৌধুরী, বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি।

১৯২৯ - বারবারা ওয়াল্টারস, নারী সাংবাদিকতার পথিকৃৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি সাংবাদিক ও উপস্থাপক।

১৯৩০ - শেল সিলভারস্টেইন, একজন আমেরিকান সাহিত্যিক, যিনি কার্টুন, কবিতা ও শিশুতোষ বই-এর জন্য বিখ্যাত।

১৯৩৩ - সত্য বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা।

১৯৩৯ - ফিরোজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৪২ - পিটার পেথেরিক, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯৪৪ - মাইকেল ডগলাস, একজন একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।

১৯৪৬ - ফেলিসিটি কেন্ডাল, একজন ইংরেজ অভিনেত্রী, তিনি টেলিভিশন এবং থিয়েটারে কাজ করেন।

১৯৪৬ - বিষেন সিং বেদী ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৯ - পেদ্রো আলমোদোবার, একজন স্পেনীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও অভিনেতা।

১৯৫০ - জাফর ইকবাল, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও গায়ক।

১৯৫২ - ক্রিস্টোফার রিভ, একজন মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক।

১৯৫৫ - কার্ল-হাইন্ৎস রুমেনিগে, একজন অবসরপ্রাপ্ত জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৬৫ - মিনহাজুল আবেদীন নান্নু, বাংলাদেশী ক্রিকেটার।

১৯৬৬ - দোয়েল, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৬৮ - উইল স্মিথ, একজন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও র‍্যাপার।

১৯৬৯ - ব্রাত্য বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্যাভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৬৯ - ক্যাথরিন জিটা-জোন্স, ওয়েলসীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী।

১৯৬৯ - হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৭৭ - দিব্যা দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল।

১৯৮৩ - ডোনাল্ড গ্লোভার, একজন আমেরিকান অভিনেতা, লেখক, প্রযোজক, পরিচালক, কমেডিয়ান, র‍্যাপার, গায়ক এবং গীতিকার।

১৯৮৭ - অ্যাডাম লিথ, ইংরেজ ক্রিকেটার।

১৯৯২ - মাসিমো লুয়ঙ্গো, একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার।

১৯৯২ - রোজালিয়া, একজন স্পেনীশ গায়িকা ও গীতিকার।

মৃত্যু

১২৯৪ - প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক ও রসায়নবিদ রজার বেকান।

১৫০৬ - কাস্তিলের প্রথম ফিলিপ, প্রথম হ্যাবসবার্গ বংশের সদস্য হিসেবে কাস্তিলের সিংহাসন আরোহণ করেন।

১৬১৭ - জাপানের সম্রাট গো-ইয়োজেই।

১৬৮০ - স্যামুয়েল বাটলার (কবি)

১৯৩৩ - রিং লার্ডনার, ছিলেন একজন মার্কিন ক্রীড়া কলামিস্ট ও ছোটগল্পকার।

১৯৫৩ - জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোন।

১৯৫৫ - রুক্মা বাঈ, ভারতে প্রথম অনুশীলনকারী ভারতীয় মহিলা চিকিৎসক ও নারীবাদী ব্যক্তিত্ব।

১৯৬২ - চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ার।

১৯৬৮ - কর্নেল উলরিচ, একজন মার্কিন ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক।

১৯৬৯ - মধু বসু, আসল নাম সুকুমার বসু, বিখ্যাত বাঙালি চিত্রপরিচালক, অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব।

১৯৭০ - এরিখ মারিয়া রেমার্ক, ছিলেন বিংশ শতাব্দীর একজন জার্মান ঔপন্যাসিক।

১৯৭২ - আলেহানদ্রা পিসারনিক, ছিলেন আর্জেন্টিনার একজন কবি।

১৯৮০ - লুইস মাইলস্টোন, একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯৮৪ - ওয়াল্টার পিজেয়ন, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা।

১৯৮৬ - নিকোলাই সেমিয়োনভ, একজন রুশ পদার্থবিদ এবং রসায়নবিদ ছিলেন।

১৯৮৭ - ম্যারি অ্যাস্টর, ছিলেন একজন মার্কিন অভিনেত্রী ও লেখিকা।

১৯৯০ - প্রফুল্লচন্দ্র সেন,ভারতীয় বাঙালি রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা এবং পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী।

২০০১ - সমর দাস, বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

২০০৩ - ফ্রাঙ্কো মোডিগ্লিয়ানি, ছিলেন একজন ইতালীয়-আমেরিকান অর্থনীতিবিদ।

২০০৮ - নভেন্দু সেন, ভারতীয় বাঙালি নাট্যকার ও শিল্পী।

২০১১ - ওয়াঙ্গেরি মাথেই, কেনিয়ার একজন পরিবেশবাদী ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

২০১৪ - সুলেজমান তিহিক, বসনিয়ান আইনজীবী, বিচারক এবং রাজনীতিবিদ।

২০২০ - এস. পি. বালসুব্রহ্মণ্যম, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী,সঙ্গীত পরিচালক ও অভিনেতা।

২০২১ - কমলা ভাসিন, ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

জাতিসংঘে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

জাতিসংঘে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক

না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক

রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা

রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App