×

ভারত

বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কটাক্ষ মোদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৩২ পিএম

বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কটাক্ষ মোদির

ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কেন্দ্র সরকার ভবিষ্যতেও তামিলনাড়ুর মানুষের জীবনমান উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন মোদি। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য কংগ্রেসকে ‘পেছন থেকে ছুরি মারা’ এবং ‘পরজীবী’ দল বলে মন্তব্য করেন তিনি।

মোদি বলেন, গত ২৫ থেকে ৩০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে ডিএমকের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল। বিভিন্ন সংকটের সময় ডিএমকের জোটই কংগ্রেসকে টিকে থাকতে সহায়তা করেছে।

আরো পড়ুন : শপথ নিয়ে ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের, নারীর নিরাপত্তায় ব্যবস্থা

তিনি বলেন, ২০১৪ সালের আগে টানা ১০ বছর কেন্দ্রের সরকার পরিচালনায় কংগ্রেস অনেকটাই ডিএমকের সমর্থনের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু রাজনৈতিক বাস্তবতা বদলানোর সঙ্গে সঙ্গে কংগ্রেস সেই ডিএমকের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ক্ষমতার লোভে কংগ্রেস প্রথম সুযোগেই ডিএমকের পেছনে ছুরি মেরেছে। এখন রাজনৈতিকভাবে টিকে থাকতে তারা অন্য একটি দলের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে আরো বলা হয়, বিজয়ের নেতৃত্বে গঠিত নতুন ৯ সদস্যের মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় রাখা হয়েছে। সেখানে টিভিকের মূল নেতারা জায়গা পেলেও, সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রথম সমর্থন দেওয়া রাহুল গান্ধীর কংগ্রেস থেকে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App