×

ভারত

প্রশাসনে বড় রদবদলের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:২৭ পিএম

প্রশাসনে বড় রদবদলের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

কেউ ছিলেন বিশেষ সচিব, কেউ অতিরিক্ত সচিব, আবার কেউ যুগ্ম সচিব বা ডেপুটি সচিব। রাজ্য প্রশাসনের এমন একঝাঁক আমলাকে এবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে তলব করা হয়েছে। সোমবার (১১ মে) নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকও ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন ধারাবাহিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।

প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু। এরপর বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। খবর আনন্দবাজারের।

শনিবার বিকেলের পর নবান্ন থেকে নির্দেশিকা জারি করে প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত কয়েকজন আমলাকে সোমবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রশাসনিক মহলের ধারণা, তাঁদের নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।

অন্যদিকে, তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককেও বদলি করেছে নবান্ন। তিনি এতদিন মুখ্যমন্ত্রীর কার্যালয়ের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে দার্জিলিংয়ের বিজনবাড়ির পুলবাজার বিডিও অফিসে বিশেষ দায়িত্বে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কটাক্ষ মোদির

শনিবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরেও বড় ধরনের রদবদলের আভাস আগে থেকেই মিলছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পরই শুভেন্দু তাঁর ব্যক্তিগত সচিব হিসেবে শান্তনু বালা এবং উপদেষ্টা হিসেবে সুব্রত গুপ্তকে নিয়োগ দেন।

বিধানসভা নির্বাচনের সময় সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। এসআইআর পর্বে তিনি রোল অবজারভারের দায়িত্বেও ছিলেন।

এরপর থেকেই প্রশাসনিক স্তরে বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে। একসঙ্গে ৬২ জন আমলাকে সোমবার কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে তলব করা হয়েছে। তাঁদের অধিকাংশই পূর্বতন সরকারের বিভিন্ন মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। আবার অনেকে বিভিন্ন দফতরের বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শনিবার শুভেন্দুর সঙ্গে আরো পাঁচজন মন্ত্রী হিসেবে শপথ নেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।

এখন শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। বিজেপি সূত্রে জানা গেছে, আগামী সোমবার ১১ মে মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। সেদিনই স্পষ্ট হবে কে কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন।

জানা গেছে, লোক ভবনে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল-জার্মানির, কোন সমীকরণে কী?

কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল-জার্মানির, কোন সমীকরণে কী?

মেসি-রোনালদোর রেকর্ডসহ দ্বিতীয় রাউন্ডের সেরা ১০ ঘটনা

মেসি-রোনালদোর রেকর্ডসহ দ্বিতীয় রাউন্ডের সেরা ১০ ঘটনা

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App