×

রংপুর

‘নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে’

Icon

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

‘নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে’

ছবি: ভোরের কাগজ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে। পর্যটন ও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণীয় স্থান ‘নোঙর রিভার ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের সময় এসব কথা বলেন।

শনিবার সকালে নোঙর রিভার ক্যাম্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তেঁতুলিয়ার পর্যটন শিল্পের বিকাশ এবং নদী ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে উপজেলা পরিষদ হলরুমে নোঙর রিডার আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ নোঙরের সভাপতি সুমন শামসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। 

আরও পড়ুন: ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সহকারী কমিশন (ভূমি) এসএম আকাশ, নোঙর রিডার পঞ্চগড়ের আহ্বায়ক সাংবাদিক নেতা সরকার হায়দার। এছাড়া স্থানীয় দলীয় নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও নোঙরের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশ এ কর্মসূচির মধ্য দিয়ে তেঁতুলিয়ার পর্যটন ও প্রাকৃতিক পরিবেশ কেন্দ্রিক কার্যক্রমে নতুন উদ্যোগের সূচনা হলো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

হামের উপসর্গে প্রাণ ঝরল আরও ৮ শিশুর

হামের উপসর্গে প্রাণ ঝরল আরও ৮ শিশুর

‘ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে’

পানি সম্পদ প্রতিমন্ত্রী ‘ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে’

‘নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে’

‘নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App