×

আইন-বিচার

‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম

‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় পুলিশ সদস্যরা তাকে হেলমেট পরানোর চেষ্টা করলে তিনি তা জোরপূর্বক খুলে দূরে ছুড়ে ফেলেন। এ সময় ক্ষুব্ধ কণ্ঠে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "আরে আমি হেলমেট পরব না, আপনি জানিয়ে দেন! আমাকে অন্যায়ভাবে, অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের না! আমি হেলমেট পরব না!"

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার দরকার পড়লে এখানে আমি পুলিশের গুলিতে মৃত্যু বরণ করব, কিন্তু আমি হেলমেট পরব না, পরব না, পরব না!"

হেলমেট পরা বর্তমানে আওয়ামী লীগের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে জোরপূর্বক এই সংস্কৃতিতে ফেলার চেষ্টা করা হচ্ছে। হেলমেটের পরিবর্তে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, "হাতকড়া পরান, হাতকড়া পরান... ১০০ বার হাতকড়া পরান!"

আরও পড়ুন: জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

ঘটনার সূত্রপাত যেভাবে:

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-৩৩৮) বিপুলসংখ্যক যাত্রী ঢাকায় পৌঁছান। ওই সময় অতিরিক্ত যাত্রীর চাপে লাগেজ ও ট্রলি সংকট দেখা দিলে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় কথা বলেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আখতারুজ্জামান ওই নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গেও মারমুখী আচরণ করা হয়।

গ্রেপ্তার ও রাজনৈতিক পরিচয়:

এই ঘটনার পর গত শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। পরে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান গত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে প্রাণ ঝরল আরও ৮ শিশুর

হামের উপসর্গে প্রাণ ঝরল আরও ৮ শিশুর

‘ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে’

পানি সম্পদ প্রতিমন্ত্রী ‘ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে’

‘নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে’

‘নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে’

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানালেন দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানালেন দীনেশ ত্রিবেদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App