×

গান

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতীর পর আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ। গীতিকার শেখ আলমাছ’র কথায় এবং এফএ প্রিতমের সুর-সংগীতে ‘লোকে বলে ভুল’ শিরোনামের গানটির মিক্স মাস্টার করেছেন ওয়াহেদ শাহীন। সানির সাথে গানটিতে কণ্ঠও দিয়েছেন এফএ প্রিতম। ইতিমধ্যেই গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। 

আগামী ১৫ অক্টোবর সানি আজাদের জন্মদিনে গানটি প্রকাশ করবে ‘সুরবিন্দু মিউজিক’। এমনটাই জানিয়েছেন সানি আজাদ। 

তিনি বলেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘ প্রায় ১ বছর নতুন কোন গান প্রকাশ করা হয়নি। আবারও গানে ফিরছি। গানটির কথাগুলো অনেক সুন্দর। প্রিতমও গানটির অসাধারণ মিউজিক করেছেন। 

আরও পড়ুন: তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা

তিনি আরও বলেন, আশা করছি, গানটি সবার ভালো লাগবে। এখন থেকে নিয়মিতই গান প্রকাশ করবো। এছাড়াও আরো বেশ কয়েকটি গান প্রকাশের প্রস্তুতি চলছে। 

গীতিকার শেখ আলমাছ বলেন, সানি আজাদ গানটি অসাধারণ গয়েছেন। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

হামের উপসর্গে প্রাণ ঝরল আরও ৮ শিশুর

হামের উপসর্গে প্রাণ ঝরল আরও ৮ শিশুর

‘ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে’

পানি সম্পদ প্রতিমন্ত্রী ‘ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে’

‘নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে’

‘নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App