×

ভারত

ভারতে এক পরিবারের ৪ জনের আত্মহত্যা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:১৪ পিএম

ভারতে এক পরিবারের ৪ জনের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের আত্মহত্যার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাজ্যের ওয়াশিম জেলার মালেগাঁও তালুকার তিভলি গ্রামে এক নারী ও দুই শিশুসহ একই পরিবারের ওই চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার পেছেনের আসল কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

রোববার (১৪ জুন) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃতদের মধ্যে পরিবারের প্রধান অর্থাৎ স্বামী নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। অন্যদিকে, তার স্ত্রী, ছেলে এবং মেয়ে বাড়ির কাছের একটি কুয়োতে একসঙ্গে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

শিরপুর থানার সাব-ইন্সপেক্টর ইমরান পাঠান সাংবাদিকদের বলেন, শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। খবর পাওয়া মাত্রই থানার কর্মকর্তা পিএসআই তার একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কুয়ো এবং ঘর থেকে ওই চারজনের লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

তদন্তের বর্তমান পরিস্থিতি জানিয়ে এসআই পাঠান বলেন, ‘আপাতত আমরা চারটি লাশ হাসপাতালের মর্গে নিয়ে এসেছি। পুরো ঘটনাটি নিয়ে একটি বিস্তারিত তদন্ত পরিচালনা করব। মৃতদেহগুলোর ময়নাতদন্ত এখনও সম্পন্ন হয়নি। শিগগিরই ময়নাতদন্ত হবে এবং এর রিপোর্ট হাতে পাওয়ার পর স্পষ্ট করে বলা সম্ভব হবে যে, তাদের সঙ্গে ঠিক কী ঘটেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বাড়লো ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময়

বাড়লো ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময়

রূপনগরে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৩

রূপনগরে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৩

টেকনাফে বিপুল গোলাবারুদ উদ্ধার

টেকনাফে বিপুল গোলাবারুদ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App