×

ভারত

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৪০ এএম

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

ছবি : সংগৃহীত

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১৫ জুন) রাজধানী ব্রাতিস্লাভায় তাকে এই সম্মাননা প্রদান করেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি।

এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। রোববার ইউরোপ সফরের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন মোদি। এ সফরে ইউরোপের প্রথম দেশ হিসেবে তিনি স্লোভাকিয়াকে বেছে নেন। খবর এনডিটিভির।

১৯৯৩ সালে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। মোদির এই সফরের মাধ্যমে স্বাধীন স্লোভাকিয়ার ইতিহাসে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফর হিসেবে এটি চিহ্নিত হয়েছে।

আরো পড়ুন : ভারতে মুসলিম নারীদের টার্গেট করে অশ্লীল ছবি তৈরির হিড়িক

সম্মাননা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে নরেন্দ্র মোদি লেখেন, “আজ সন্ধ্যায় ব্রাতিস্লাভায় দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস) সম্মাননা গ্রহণ করে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। স্লোভাকিয়ার জনগণ ও সরকারকে আমার এবং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমি এই সম্মাননা ভারত ও স্লোভাকিয়ার স্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করলাম।”

উল্লেখ্য, সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মাননা, যা সাধারণত কেবল বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের প্রদান করা হয়।

মোদির এই সফরে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে স্লোভাকিয়ার সঙ্গে মোট ১১টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App