×

ভারত

সব বয়সে যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:২৩ পিএম

সব বয়সে যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদি

ছবি : সংগৃহীত

কর্ম, পুষ্টি এবং পর্যাপ্ত ঘুমের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ জীবনযাপনই মানুষের দুঃখ-কষ্ট দূর করার মূল চাবিকাঠি—শ্রীমদ্ভগবদ্গীতার বাণী উদ্ধৃত করে এমন বার্তাই দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যোগব্যায়ামই মানুষকে এই ভারসাম্যের পথে পরিচালিত করতে পারে।

নরেন্দ্র মোদি বলেন, এই ভারসাম্যই যোগব্যায়ামের মূল ভিত্তি এবং একই সঙ্গে মানবজীবনেরও ভিত্তি। আধুনিক জীবনযাত্রায় অধিকাংশ মানুষ এই ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। তার মতে, যোগব্যায়াম মানুষকে সুষম জীবনযাপনের শিক্ষা দেয় এবং কী করা উচিত ও কী করা উচিত নয় তা বোঝাতে সাহায্য করে। শরীরকে সঠিকভাবে পরিচালনা করতে শিখলে স্বাস্থ্য স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়। খবর  দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার।

আরো পড়ুন : দেশীয় প্রযুক্তির ৩ যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম শুধু শারীরিক স্বাস্থ্যের ওপরই নয়, বরং মানসিক স্বাস্থ্যের মাধ্যমে সার্বিক সুস্থতা অর্জনের পথও দেখায়। তাই যোগব্যায়াম কেবল ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং একটি উন্নত ভবিষ্যৎ গঠনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি যোগব্যায়ামকে কেবল একটি নির্দিষ্ট দিন বা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত জীবন, পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়ার আহ্বান জানান।

এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশে আয়োজিত অনুষ্ঠানে যোগব্যায়ামে অংশ নেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জবলপুরে অনুষ্ঠিত রাজ্য পর্যায়ের ওই আয়োজনে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App