×

ভারত

বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের ১১ জনের বিরুদ্ধে চার্জশিট, দাবি ভারতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:১৭ পিএম

বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের ১১ জনের বিরুদ্ধে চার্জশিট, দাবি ভারতের

ফাইল ছবি

ষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) হয়ে ভারতের তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করা ও সন্ত্রাসী নেটওয়ার্ক বাড়ানোর ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে বলে দাবি দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ)। এসব অভিযোগে আসামের গুয়াহাটির বিশেষ আদালতে ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৬ জুন) সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতে জেএমবির নতুন শাখা ‘ইমাম মাহমুদর কাফিলা’র (আইএমকে) মাধ্যমে চরমপন্থি মতাদর্শ প্রচার ও সন্ত্রাসী নেটওয়ার্ক সম্প্রসারণের ষড়যন্ত্রের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ।

গুয়াহাটির এনআইএর বিশেষ আদালতে দাখিল করা অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর বিভিন্ন ধারা এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ), ১৯৬৭-এর আওতায় এই অভিযোগ আনা হয়েছে।

এনআইএর তদন্তে বলা হয়েছে, জেএমবির নতুন শাখা আইএমকে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে সংগঠনটির আদর্শ ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত ছিল। এ পরিকল্পনার মধ্যে ছিল চরমপন্থি মতাদর্শের প্রচার, তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করা এবং ভারতে সংগঠনটির নেটওয়ার্ক সম্প্রসারণ করা।

তদন্তে আরও জানা গেছে, জেএমবির জ্যেষ্ঠ সদস্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আইএমকে গঠন করেছিলেন।

এনআইএর দাবি, অভিযুক্ত ১১ জন গোপন বৈঠক, ধর্মীয় দীক্ষা কর্মসূচি, উগ্রপন্থি সাহিত্য বিতরণ এবং ভারতবিরোধী প্রচারণায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগঠনটির কার্যক্রম বিস্তারের ষড়যন্ত্র করেছিলেন।

অভিযোগপত্রে দুইজনকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে নাসিমুদ্দিন আসামে ও জাগির মিয়া ত্রিপুরায় আইএমকের কার্যক্রম পরিচালনা করতেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআইএ জানায়, তদন্ত চলাকালে অভিযুক্তদের কাছ থেকে আপত্তিকর নথি, ইলেকট্রনিক যন্ত্র এবং বিভিন্ন ডিজিটাল তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়েছে। এসব আলামতই অভিযোগপত্রের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App