×

ভারত

হঠাৎ ব্যাংক হিসেবে ৭৬০ কোটি, হতবাক দরিদ্র গৃহবধূ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:০২ পিএম

হঠাৎ ব্যাংক হিসেবে ৭৬০ কোটি, হতবাক দরিদ্র গৃহবধূ

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে এক দরিদ্র গৃহবধূর ব্যাংক হিসাবে হঠাৎ প্রায় ৭৬০ কোটি রুপি দেখানো হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাংক থেকে স্বজনের পাঠানো সামান্য অর্থ তুলতে গিয়ে নিজের হিসাবের বিপুল অঙ্কের ব্যালেন্স দেখে হতবাক হয়ে পড়েন তিনি। পরে বিষয়টি পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানান।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা সেরিফা খাতুনের। পরিবারের সদস্যরা জীবিকার তাগিদে তামিলনাড়ুতে শ্রমিক হিসেবে কাজ করেন। সম্প্রতি তার দেবর ৩ হাজার রুপি পাঠান। সেই টাকা তুলতে ব্যাংকে গিয়ে তিনি দেখেন, তার হিসাবে ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা জমা রয়েছে।

হঠাৎ এত বিপুল অর্থের হিসাব দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেরিফা খাতুন। তিনি জানান, এমন ব্যালেন্স দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও লালগোলা থানাকে অবহিত করেন।

ঘটনার পর ব্যাংক ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভারের সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শিত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

এদিকে একই দিনে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর ধুলাগাঁও গ্রামেও একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সরকারি প্রকল্পের অর্থ জমা হয়েছে কি না জানতে ব্যাংকে গিয়ে স্বপ্না বর্মন নামে এক নারী তার হিসাবের স্টেটমেন্টে প্রায় ৭৪০ কোটি রুপি দেখতে পান।

ঘটনার খবর পেয়ে পুলিশ তার সঙ্গে কথা বলে এবং পুনরায় ব্যাংকে গিয়ে হিসাব যাচাই করার পরামর্শ দেয়। দ্বিতীয়বার ব্যালেন্স পরীক্ষা করলে দেখা যায়, তার হিসাবে ৭৪০ কোটি নয়, আগের মতোই মাত্র ২০২ রুপি রয়েছে। পরে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভুল ব্যালেন্স প্রদর্শিত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

প্রকৃতির কাছে মানুষের হার মানার পাঁচ সিনেমা

প্রকৃতির কাছে মানুষের হার মানার পাঁচ সিনেমা

চট্টগ্রাম বিভাগে বন্যা, প্রাণহানি বেড়ে ৫০

চট্টগ্রাম বিভাগে বন্যা, প্রাণহানি বেড়ে ৫০ ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App