×

ভারত

দিল্লিতে ছাত্র বিক্ষোভ

যেভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করছে মুম্বাই পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম

যেভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করছে মুম্বাই পুলিশ

ছবি : সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ায় মুম্বাইয়ে বিক্ষোভকারীদের নজরদারি ও নিয়ন্ত্রণে নতুন কৌশল নিয়েছে পুলিশ। পুনরায় আন্দোলনে অংশ নেওয়া ঠেকাতে ফোনকল, হোয়াটসঅ্যাপে অবস্থান (লাইভ লোকেশন) শেয়ার করার নির্দেশ এবং বাসায় গিয়ে সতর্ক করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগে যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা (এফআইআর) হয়েছে বা আইনি নোটিশ দেওয়া হয়েছিল, তাদের স্থানীয় থানাগুলো থেকে সরাসরি ফোন করা হচ্ছে। অনেককে বাসায় থাকার নির্দেশ দিয়ে হোয়াটসঅ্যাপে নিয়মিত লাইভ লোকেশন পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)–এর ৩৫(৩) ধারায় ডিজিটাল নোটিশ পাঠিয়ে আগের বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির হতে বলা হয়েছে।

শুধু অনলাইনেই নয়, পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের বাড়িতেও যাচ্ছেন। তারা পরিবারের সদস্যদের চলমান তদন্ত সম্পর্কে অবহিত করছেন এবং ভবিষ্যতে কোনো বিক্ষোভে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে মেট্রো স্টেশন ও রেলস্টেশনগুলোতে নজরদারি বাড়িয়ে বিক্ষোভস্থলের দিকে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। আগে আটক হওয়া ব্যক্তিদের তথ্যও বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত তাদের শনাক্ত করা যায়।

আরো পড়ুন : প্রশ্নফাঁস ইস্যুতে ফের মুখোমুখি মোদী-রাহুল

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, এসব ব্যবস্থা শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার জন্যই নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে পাসপোর্ট, উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে আন্দোলনকারীদের পক্ষে থাকা আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, লাইভ লোকেশন পর্যবেক্ষণ, ব্যক্তিগত বার্তা তদারকি এবং বাসায় গিয়ে চাপ সৃষ্টি করা নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীন চলাচলের সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

এদিকে, দিল্লিতে সিজেপির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে টানা তৃতীয় দিনের মতো মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। রাজনৈতিক দল, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা পরীক্ষায় অনিয়ম এবং দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে কর্মসূচি পালন করেন।

অন্যদিকে দিল্লির যন্তর মন্তরে সিজেপির অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App