×

ভারত

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

ছবি : সংগৃহীত

ভারতের ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবার বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে। সংগঠনটির দাবি, কেন্দ্র সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে দেশজুড়ে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

নয়াদিল্লির যন্তর মন্তরে টানা এক মাসেরও বেশি সময় আন্দোলন শেষে রাজপথ ছাড়লেও ভারতের রাজনৈতিক অঙ্গনে এখনও সক্রিয় রয়েছে সিজেপি। অরাজনৈতিক পরিচয়ে গড়ে ওঠা সংগঠনটির শীর্ষ নেতারা এখন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) ভারতীয় কিষান ইউনিয়নের প্রবীণ কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সংগঠনের অন্যান্য নেতারা।

বৈঠক শেষে আশুতোষ রাঙ্কা বলেন, নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দেশের যুবসমাজ ও কৃষকদের এক প্ল্যাটফর্মে এনে একটি বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে যৌথভাবে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি সতর্ক করেন।

সিজেপির অভিযোগ, আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্র সরকার যে আশ্বাস দিয়েছিল, তার কোনোটি এখন পর্যন্ত কার্যকর হয়নি। বরং বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নতুন করে এফআইআর দায়ের করা হচ্ছে। এসব মামলা প্রত্যাহারে কৃষক সংগঠনগুলোর সমর্থনও চেয়েছে সংগঠনটি।

এদিকে, একই দিন ভারতের সর্বোচ্চ আদালত এক পর্যবেক্ষণে জানায়, যেসব আটক নাবালক বিক্ষোভকারীর বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড নেই, তাদের মুক্তি দেওয়া যেতে পারে। তবে যাদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে, তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।

আদালতের এই পর্যবেক্ষণে অসন্তোষ প্রকাশ করে সিজেপির আরেক মুখপাত্র সৌরভ দাস বলেন, নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহারের শর্তেই তারা আন্দোলন স্থগিত করেছিলেন। আদালতের পর্যবেক্ষণ সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে সিজেপি।

সূত্র: সংবাদ প্রতিদিন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ, জনদুর্ভোগ চরমে

আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ, জনদুর্ভোগ চরমে

হবিগঞ্জে মামলা করবো, তারপর যাবো : নাহিদ ইসলাম

হবিগঞ্জে মামলা করবো, তারপর যাবো : নাহিদ ইসলাম

‘আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না’

আসিফ মাহমুদ ‘আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App