×

ভারত

কলকাতার স্কুলে ইসকনের খাবার নিয়ে যা বললেন শুভেন্দু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম

কলকাতার স্কুলে ইসকনের খাবার নিয়ে যা বললেন শুভেন্দু

ছবি : সংগৃহীত

কলকাতার সরকারি স্কুলগুলোতে আগামী ১ আগস্ট থেকে ইসকনের মাধ্যমে মিড-ডে মিল (দুপুরের খাবার) বিতরণ শুরু হলেও শিক্ষার্থীদের জন্য ডিম সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ইসকন নিরামিষভোজী প্রতিষ্ঠান হওয়ায় তাদের হাতে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের খাবারের তালিকা থেকে ডিম বাদ পড়তে পারে এমন আশঙ্কায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিরোধী দল, অভিভাবক ও সংশ্লিষ্টদের একাংশ অভিযোগ করেন, এতে শিক্ষার্থীরা প্রাণিজ প্রোটিন থেকে বঞ্চিত হতে পারে এবং তাদের নিরামিষ খাবারের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

তবে বুধবার এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, ইসকন সাত্ত্বিক (নিরামিষ) খাবার সরবরাহ করবে, কিন্তু ডিম বিতরণের জন্য পৃথক ব্যবস্থা থাকবে।

তিনি জানান, স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-এর মাধ্যমে সপ্তাহে এক বা দুই দিন শিক্ষার্থীদের সেদ্ধ ডিম দেওয়া হবে। ওড়িশায় যে পদ্ধতিতে মিড-ডে মিলের পাশাপাশি আলাদাভাবে ডিম বিতরণ করা হয়, পশ্চিমবঙ্গেও একই মডেল অনুসরণ করা হবে।

শুভেন্দু অধিকারী আরও বলেন, ইসকন ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে সফলভাবে মিড-ডে মিল কর্মসূচি পরিচালনা করছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই পশ্চিমবঙ্গ সরকার তাদের দায়িত্ব দিয়েছে।

ভারতে মিড-ডে মিল কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর পাশাপাশি তাদের পুষ্টি নিশ্চিত করা। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের অনেক শিক্ষার্থী এই খাবারের ওপর নির্ভরশীল।

ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিড-ডে মিলে দুধ, রাজমাসহ পুষ্টিকর নিরামিষ খাবার অন্তর্ভুক্ত থাকবে। তবে পশ্চিমবঙ্গের অধিকাংশ আমিষভোজী পরিবারের শিক্ষার্থীদের কাছে এই খাবার কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে।

এদিকে মুখ্যমন্ত্রী জানান, মিড-ডে মিলে বরাদ্দের ক্ষেত্রেও বৈষম্য দূর করা হয়েছে। আগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মাথাপিছু ১০ টাকা এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ৬ টাকা ৭৮ পয়সা বরাদ্দ ছিল। এখন প্রাথমিক স্তরেও মাথাপিছু ১০ টাকা বরাদ্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App