×

ভারত

পুলিশের হেফাজতে অভিজিৎ, বাড়িতে মারা গেলেন দাদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

পুলিশের হেফাজতে অভিজিৎ, বাড়িতে মারা গেলেন দাদি

ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিমানবন্দরেই পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর মধ্যেই মহারাষ্ট্রে দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকালে মারা গেছেন তাঁর দাদি। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শনিবার দিল্লির যন্তর মন্তরে নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীতে পৌঁছান দীপকে। তবে বিমান অবতরণের পরপরই তাঁকে ও তাঁর সহযোগীদের আটক করে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপকের দাদি মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সানতুক পিম্পরি গ্রামে মারা যান। বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

দীপকের পরিবার বর্তমানে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে বসবাস করে। বাবার চাকরির কারণে পরিবারের অন্য সদস্যরা সেখানে থাকলেও তাঁর দাদি পৈতৃক গ্রামেই বসবাস করতেন।

ছেলেকে বিমান থেকে আটক করায় ক্ষুব্ধ বাবা

বিমান থেকে ছেলেকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ দীপকের বাবা। তাঁর অভিযোগ, দেশের স্বার্থে প্রতিবাদ করা ব্যক্তিদের এভাবে বিমান থেকে আটক করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

তিনি প্রশ্ন তোলেন, সন্ত্রাসবাদ ও মাদক পাচারের মতো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কেন একজন প্রতিবাদী তরুণকে এভাবে আটক করা হলো। কোন আইনের ভিত্তিতে তাঁর ছেলেকে বিমানের ভেতর থেকে আটক করা হয়েছে, সে ব্যাখ্যাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেন তিনি।

দীপকের বাবার দাবি, কোনো শিক্ষার্থীকে এভাবে আটক করার ঘটনা নজিরবিহীন। তবে আটকের আইনগত ভিত্তি সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিক্ষোভের আগেই আটক একাধিক পরিচিত মুখ

১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে। পুলিশের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ককরোচ জনতা পার্টি।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা

হুমায়ুন কবির মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App