×

অন্যান্য

প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাবেক রাগবি প্রশিক্ষক অ্যালেন জোনস। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাবেক রাগবি প্রশিক্ষক অ্যালেন জোনসকে গ্রেপ্তার করা হয়েছে। দুই দশক ধরে চলা বিভিন্ন যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের পর তাকে গ্রেপ্তার করা হয়। 

এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলসের পুলিশ বলেছে, শিশু নির্যাতন দমনে নিবেদিত একটি গোয়েন্দা দল সিডনির শহরতলি সার্কুলার কোয়ের একটি বাড়ি থেকে অ্যালেন জোনসকে গ্রেপ্তার করে। ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিপীড়ন ও যৌন স্পর্শের ঘটনাগুলোর অভিযোগ তদন্তে গত মার্চে একটি দল গঠন করা হয়েছিল। এর সাত মাস পর অ্যালেন জোনসকে গ্রেপ্তার করা হলো।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ক্যারেন ওয়েব এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অত্যন্ত জটিল ও দীর্ঘ’ তদন্তের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে নিপীড়ন ও অসংগত স্পর্শের অভিযোগ অস্বীকার করেন অ্যালেন জোনস।

অ্যালেন জোনসের বয়স ৮৩ বছর। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময় থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে জড়িত। সিডনির রেডিও স্টেশন ২জিবি ও ২ইউই এবং টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজে বিভিন্ন জনপ্রিয় শো করেছেন অ্যালেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলে আইনি নোটিশ

মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলে আইনি নোটিশ

ভেজাল সার বিক্রি, ধরা খেয়ে লাখ টাকা জরিমানা

ভেজাল সার বিক্রি, ধরা খেয়ে লাখ টাকা জরিমানা

একাদশে ভর্তিতে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ৫৮০ টাকা আদায়

ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ একাদশে ভর্তিতে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ৫৮০ টাকা আদায়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App