×

আন্তর্জাতিক

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল সুইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ০৭:২৭ পিএম

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল সুইডেন

সুইডেনে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর পদত্যাগ করা প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। ফাইল ছবি

প্রথমবারের মতো সুইডেনের নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। বিদায়ী প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হবেন তিনি। সুইডিশ পার্লামেন্টের ১১৭ সদস্য ভোট দেন তার পক্ষে। ৫৭ সদস্য ভোটদানে বিরত ছিলেন। তার বিপক্ষে ১৭৪ সদস্যের ভোট এলেও সংখ্যাগরিষ্ঠতার অভাবে তা সুবিধা করতে পারেনি।

জানা গেছে, শেষ মুহূর্তের বিপুলসংখ্যক ভোটে ম্যাগডালেনা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। খবর বিবিসি, আল জাজিরা, ফ্রান্স টোয়েন্টিফোর, ইউরো নিউজ, ডয়চে ভেলে ও ইয়ন নিউজের।

সুইডেনের আইনব্যবস্থার অধীনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠের সমর্থনের প্রয়োজন হয় না। তাদের সামনে কেবল সংখ্যাগরিষ্ঠতা না থাকাই দরকার। ম্যাগডালেনা ভোটতদানে বিরত থাকা এবং অনুপস্থিত একজনের হিসেবে ১৭৫ ভোট পেয়েছেন।

বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্ব পারন করা ম্যাগডালেনা অ্যান্ডারসন আনুষ্ঠানিকভাবে তার কার্যভার গ্রহণ করবেন এবং শুক্রবার তার সরকার উপস্থাপনা করবেন।

৫৪ বছর বয়সী ম্যাগডালেনা চলতি মাসের শুরুতে সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বুধবারের ভোটে তাকে সমর্থনের বিনিময়ে পেনশন বাড়ানোর জন্য মঙ্গলবার বাম দলের সাথে একটি চুক্তিতে পৌঁছেছিলেন তিনি।

এর আগে তিনি সোশ্যাল ডেমোক্র্যাটদের জোট অংশীদার গ্রিনস এবং পাশাপাশি সেন্টার পার্টির সমর্থন পেয়েছিলেন।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন তার উত্তরসূরিকে ২০২২ সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতির জন্য সময় দেওয়ার লক্ষ্যে সাত বছর পর ১০ নভেম্বর পদত্যাগ করেন। দীর্ঘদিন ধরে লিঙ্গ সমতার দেশ হওয়া সত্ত্বেও সুইডেনে কখনোই কোনো নারী প্রধানমন্ত্রী হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App