×

আন্তর্জাতিক

গুজরাটে রাসায়নিক লিক হয়ে নিহত ৬, আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১১:১৬ এএম

গুজরাটে রাসায়নিক লিক হয়ে নিহত ৬, আহত ২০

ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক হয়ে ডিআইডিসি- এর সচিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে

ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক করে গুজরাটের একটি কারখানার অন্তত ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত কম পক্ষে ২০ জন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরের এই দুর্ঘটনায় মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা য়ায়, বৃহস্পতিবার ভোর ৪টায় গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (ডিআইডিসি)-এর সচিন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তারা সকলেই সুরতের ওই এলাকার একটি শাড়ি কারখানার শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মকর্তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, ঘটনার সময় ডিআইডিসি এলাকায় একটি রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার থেকে বর্জ্যপদার্থ বার করে নর্দমায় ফেলার সময় বিপত্তি ঘটে। ট্যাঙ্কারে জেরি রাসায়নিক ছিল বলে অনুমান। বাতাসের সংস্পর্শে তা আসামাত্রই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাছেই একটি চায়ের দোকানের বসে চা খাচ্ছিলেন বহু শ্রমিক। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান ৬ জন। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা চলছে।

খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে সুরত পুলিশ। দুর্ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছেন ওই ট্যাঙ্কারের চালক। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। বডোদরা থেকে একটি ট্যাঙ্কারে করে রাসায়নিক নিয়ে এসেছিলেন চালক। তদন্তকারীদের অনুমান, বৃহস্পতিবার ভোরে নিয়মবিরুদ্ধ ভাবে ডিআউডিসি-র নর্দমায় রাসায়নিক বর্জ্য ফেলছিলেন ট্যাঙ্কারের চালক। তার জেরেই দুর্ঘটনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App