×

আন্তর্জাতিক

হাসপাতালে পুনরায় ভর্তি মাহাথির মোহাম্মদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৫:৪২ পিএম

হাসপাতালে পুনরায় ভর্তি মাহাথির মোহাম্মদ

ড. মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে অসুস্থ অবস্থায় পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) তার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

৯৬ বছর বয়সী মাহাথির অসুস্থ হওয়ার সংবাদ পেয়ে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে দেশটির সাংবাদিকরা ভিড় করছেন। মাহাথিরকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। খবর স্ট্রেইটস টাইমস ও দ্য স্টার ডেইলির।

ড. মাহাথির মোহাম্মদের কমিউনিকেশন টিম শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবে বলে জানিয়েছে। তবে এ বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হননি।

মাহাথিরকে দেখতে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের গাড়ি বিকেল ৫ টা ৩৫ মিনিট নাগাদ ওই হাসপাতাল প্রাঙ্গণে ঢুকেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, এ নিয়ে টানা তৃতীয়বার তাকে হার্টের সমস্যায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App