×

আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ’র গাড়িবহরে বিস্ফোরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৮, ০৩:৪৮ পিএম

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ’র গাড়িবহরে বিস্ফোরণ
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ’র গাড়িবহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজা উপত্যকা থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি ওয়ায়েল দাহদো বলেন, ‘ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হামদাল্লাহ ও তার গাড়িবহর ইসরায়েল সীমান্ত লাগোয়া গাজা উপত্যকার বেইত হ্যানোন এলাকা পাড়ি দেয়ার সময় বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ হয়েছে। ফিলিস্তিনি গোয়েন্দা কর্তৃপক্ষের প্রধান মাজেদ ফারাজ ওই গাড়িবহরে ছিলেন। আল-জাজিরার প্রতিনিধি ওয়ায়েল দাহদো বলেন, বিস্ফোরণে বেশ কয়েকজন হালকা আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনা ঘটলেও উপত্যকায় একটি বর্জ্য পানি শোধনাগার উদ্বোধনের জন্য এগিয়ে যায়। তবে এ বিস্ফোরণের জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত পশ্চিম তীরের রাজনৈতিক দল ফাতাহ গাজা উপত্যকার ক্ষমতাসীন দল হামাসকে দায়ী করেছে। ফাতাহর কেন্দ্রীয় কমিটির সদস্র হুসেইন আল শেইখ বলেছেন, এ ধরনের অপরাধমূলক কাজের জন্য সম্পূর্ণরূপে হামাস দায়ী। এটা খুবই বিপজ্জনক একটি কাজের উদাহরণ। এর ওপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত এবং নীতি-মালা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App