×

আন্তর্জাতিক

খোঁজ মিলল নেপালে হারিয়ে যাওয়া বিমানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৫:৩৬ পিএম

খোঁজ মিলল নেপালে হারিয়ে যাওয়া বিমানের

ফাইল ছবি

অবশেষে খোঁজ মিলল নেপালের আকাশ থেকে উধাও হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের। ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বিমানটি। মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে ধ্বংসাবশেষ। পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি।

ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।

রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দেয় তারা এয়ারের ছোট বিমানটি। তাতে ২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে চার জন ভারতীয়, তিন জন জাপানের বাসিন্দা, তিন জন বিমানকর্মী এবং স্থানীয় কয়েকজন ছিলেন।

ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের। পরে মুস্তাঙ্গের লার্জুঙ্গে চিহ্নিত হয় বিমানের ধ্বংসাবশেষ। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এখনও ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে হেলিকপ্টার থেকে নামানো যাচ্ছে না। তাই পায়ে হেঁটেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন দশক আগের নীতিতে ফিরল ওষুধশিল্প

তিন দশক আগের নীতিতে ফিরল ওষুধশিল্প

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App