×

আন্তর্জাতিক

মায়ের শততম জন্মদিনে পা ধুয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৩:৩৪ পিএম

মায়ের শততম জন্মদিনে পা ধুয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী

শনিবার মায়ের শততম জন্মদিনে মায়ের পা ‍ধুয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

মায়ের শততম জন্মদিনে পা ধুয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী

মায়ের সঙ্গে শনিবার গুজরাটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

মায়ের শততম জন্মদিনে পা ধুয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী

মাকে প্রণাম করেন ভারতের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

মা হিরাবেন মোদির জন্মদিনে পা ধুয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার (১৮ জুন) দেশটির গুজরাট রাজ্যের গান্ধীনগরে নিজ বাসভবনে যান তিনি।

টুইটারে এক টুইটে মায়ের পা ধুয়ে দেখা যায় তাকে। টুইটে তিনি লেখেন, মা শব্দটি নগণ্য নয়। এটি এক ধরনের অনুভূতি। আজ শনিবার আমার মা শত বছরে পা দিয়েছেন। এই বিশেষ দিনকে বিশেষভাবে পালন করতে চাই আমি। খবর কলকাতা টিভির।

দেখুন : মায়ের শততম জন্মদিনে মোদির টুইট [caption id="attachment_354906" align="aligncenter" width="700"] মাকে প্রণাম করেন ভারতের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত[/caption] টুইট করা এক ভিডিও মা হিরাবেন মোদির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরতি করতে দেখা যায়। তার টুইট করা সবগুলো ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। [caption id="attachment_354905" align="aligncenter" width="700"] মায়ের সঙ্গে শনিবার গুজরাটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত[/caption] দেখুন : মাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী

মায়ের শততম জন্মদিন উপলক্ষ্যে আজ গান্ধীনগরেই অবস্থান করছেন মোদি। এ সময় ভডনগরের হাটকেশ্বর মন্দিরে বিশেষ পূজায় যোগদান এবং পাবাগড়ের কালীমন্দিরে আরতির কথা রয়েছে তার। সেই সঙ্গে করবেন পতাকা উত্তোলনও।

মা হীরাবেনের জন্মদিনের উপহারস্বরূপ তার নামে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে গান্ধিনগর পুরসভা। রায়সান পেট্রোল পাম্প থেকে ৬০ মিটার দূরত্ব পর্যন্ত সড়কটির নাম রাখা হবে ‘পূজ্য হীরাবা মার্গ’। এছাড়া ভডনগরে হীরাবেনের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তাতে গান গাইবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল। মায়ের জন্মদিনে ভাদোদরায় চার লাখ মানুষের উদ্দেশে ভাষণও দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার পর মক্কা-জেদ্দায় সতর্কতা

ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার পর মক্কা-জেদ্দায় সতর্কতা

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

দীর্ঘ ৫০ বছরেও সংস্কার হয়নি মার্কেট হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App