×

আন্তর্জাতিক

করোনায় চীনে আটকা ৮০ হাজার পর্যটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৭:৪৭ পিএম

করোনায় চীনে আটকা ৮০ হাজার পর্যটক

ছবি: সংগৃহীত

চীনে পর্যটনের জন্য বিখ্যাত একটি শহর সানিয়া, যা 'চীনের হাওয়াই' নামে পরিচিত। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তারের পর দেশটির কর্তৃপক্ষ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে ওই অঞ্চলে ৮০ হাজারের বেশি পর্যটক আটকা পরে যায়। খবর এনডিটিভির

চীনে দক্ষিণের হাইনান দ্বীপের মধ্যে অবস্থিত এই শহরটির জনসংখা ১০ লাখেরও বেশি। যেখানে রবিবার (৭ আগস্ট) ৪৮৩ জন করোনায় আক্রান্ত হন বলে রিপোর্ট এসেছে। সপ্তাহান্তে শহরের বাইরের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছে।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যে পর্যটকরা দেশের বাইরে যেতে চান তাদের সাত দিনের মধ্যে পাঁচটি পিসিআর পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় করোনা নেগেটিভ ফলাফল আসলে তারা ভ্রমণ করতে পারবে।

শনিবার সংবাদ ব্রিফিংয়ে দেশটির একজন কর্মকর্তা বলেছেন, শহরের হোটেলগুলোকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল না হওয়া পর্যন্ত পর্যটকদের ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।

করোনার কারণে চীনের বিভিন্ন সীমান্ত ২০২০ সালের শুরু থেকে বন্ধ রয়েছে। আন্তর্জাতিক পর্যটনও বন্ধ করে দিয়েছে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App