×

আন্তর্জাতিক

অন্ধকারে ইউক্রেনের ৪০ লাখ মানুষ: জেলেনস্কি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৪:৩৬ পিএম

অন্ধকারে ইউক্রেনের ৪০ লাখ মানুষ: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার অব্যাহত হামলার কারণে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বর্তমানে দেশটির প্রায় ৪০ লাখ লোক লোডশেডিংয়ের শিকার হচ্ছেন বলে শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সান্ধ্যকালীন ভাষণে জেলেনস্কি বলেন, দেশের প্রায় একতৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এই সময়ে দেশের অনেক শহর ও অঞ্চলে ব্ল্যাকআউট (অন্ধকার) শিডিউল চলছে। আমরা এ ধরনের ব্ল্যাকআউটের সময় কমিয়ে আনতে যা যা প্রয়োজন, সবকিছু করছি। খবর বিবিসির।

রাজধানী কিয়েভে দীর্ঘ সময়ের জন্য লোডশেডিং হতে পারে বলে জানানো হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর অনবরত হামলার কারণে লোডশেডিং করতে হচ্ছে সেখানে। ইউক্রেন সরকার বলেছে, কিয়েভে চার ঘণ্টারও দীর্ঘ সময়ের লোডশেডিং হতে পারে।

আকাশপথে বোমা হামলার কারণে রাজধানী কিয়েভ ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। বর্তমানে নিপ্রো শহরসহ ইউক্রেনের মধ্যাঞ্চলের কিছু এলাকায় বেশি লোডশেডিং হচ্ছে।

জেলেনস্কি বলেছেন, ‘প্রায় ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। তবে গোলাবর্ষণ করে আমাদের নিশ্চিহ্ন করা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App