×

আন্তর্জাতিক

পাকিস্তান সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল আসিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৪:৫০ পিএম

পাকিস্তান সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল আসিম

বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছ থেকে দায়িত্ব নিচ্ছেন জেনারেল আসিম মুনির। ছবি: সংগৃহীত

জেনারেল আসিম মুনির পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছ থেকে দেশটির সেনাবাহিনীর ১৭তম প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। খবর ডনের।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে জেনারেল বাজওয়া নতুন সেনাপ্রধান আসিম মুনিরের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতার ব্যাটন তুলে দেন। জেনারেল বাজওয়া সেনাপ্রধান হিসেবে ৬ বছর দায়িত্বে ছিলেন। নতুন সেনাপ্রধান হিসেবে বৃহস্পতিবার আসিম মুনিরের নাম ঘোষণা করা হয়।

জেনারেল বাজওয়া তার বিদায়ী বক্তব্যে বলেন, আমি আশা করি, জেনারেল মুনিরের নিয়োগ দেশ ও দেশের সেনাবাহিনীর জন্য ইতিবাচক ফল আনবে। তিনি দেশের একজন দক্ষ সেনা কর্মকর্তার কাছে সেনাবাহিনীর দায়িত্ব হস্তান্তর করছেন।

পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান হওয়ার দৌড়ে যে ছয়জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তাদের মধ্যে আসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি

ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App