×

আন্তর্জাতিক

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে হতাহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:২৯ এএম

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে হতাহত ১৫

ছবি: সংগৃহীত

তুরস্কে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫ জন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সিএনএন তুর্কের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রেস্তোরাঁটি ছিল মূলত একটি কাবাবের দোকান। বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে সাংবাদিকদের বলেন, ‘রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একপ্রকার গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই ঘটে এই বিস্ফোরণ। এ কারণে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App