×

আন্তর্জাতিক

বোমাতঙ্কে মস্কো থেকে আসা বিমানের জরুরি অবতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০১:২১ পিএম

বোমাতঙ্কে মস্কো থেকে আসা বিমানের জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কো থেকে ভারতের গোয়াগামী চার্টার্ড বিমানে বোমাতঙ্কের জেরে গুজরাটের জামনগরে জরুরি অবতরণ করা হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে। খবর এনডিটিভির।

সোমবার (৯ জানুয়ারি) রাতে বিমানে বোমা আছে বলে ফোন করে হুমকি দেয়া হয়। তারপরেই ৯টা ৪৯ মিনিটে তড়িঘড়ি করে বিমানটিকে গুজরাটের জামনগরে ভারতীয় বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করা হয়।

এর পরই বিমানবন্দরে এসে পৌঁছান বোম স্কোয়াড, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসকর্মীরা। সেই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ, স্থানীয় পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, গুজরাট পুলিশের এন্টি টেরোরিস্ট স্কোয়াডের সদস্যরা সবাই বিমানবন্দরে পৌঁছে যায়।

ওই হুমকি মেইলটি কোথা থেকে এসেছে, কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত কিনা কিংবা ওই হুমকি মেইলের কোনো সত্যতা আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।

জামনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোমার খবরে বিমানের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ওই বিমানের ৮ ক্রু সদস্য ও ২৩৬ যাত্রীসহ মোট ২৪৪ জনকেই সুরক্ষিতভাবে বিমানের ভেতর থেকে বের করে আনা হয়েছে।

আপাতত বিমানটি রানওয়েতে নিরাপদ দূরত্বে রাখা রয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে আদৌও ওই বিমানে কোনো বৌমা মজুদ রাখা আছে কিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেড়ে নেওয়া হলো ব্রুনেইয়ের রাজবধূর রাজকীয় উপাধি

কেড়ে নেওয়া হলো ব্রুনেইয়ের রাজবধূর রাজকীয় উপাধি

আমির হামজার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন

আমির হামজার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন

শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য কী অর্থ বহন করতে পারে

শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য কী অর্থ বহন করতে পারে

‘ইরান খুব দুষ্ট, মার্কিনিদের একটু বেশি খরচ করতে হবে’

ট্রাম্প ‘ইরান খুব দুষ্ট, মার্কিনিদের একটু বেশি খরচ করতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App